মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে পথসভার আয়োজন করেন ইউনিয়ন যুবদল।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জনাব রুবেল মিয়াজী।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভাইয়ের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইজ উদ্দিন, চরসামাইয়া ইউনিয়ন যুবদলের নেতা মোঃ সুমন তোশিলদার ,মোঃ সুজন হাওলাদার, আমির হোসেন মাতাব্বর, মোঃ মারুম পণ্ডিত, মোঃ বশার মিজি, মোঃ আরিফ চকিদার, মোঃ বিপ্লব হাওলাদার, মোঃ আহমাদুল্লাহ, মোঃ সম্রাট,
মোহাম্মদ হিরন,মোহাম্মদ রিপন, মোহাম্মদ ইসমাইল, ডা : মো.ফুরকান ,কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মহসিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোঃ ওয়াসিম হাওলাদার , রুবেল আবু তালি, সৌরভ হাওলাদার সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভোলার মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার ফিরে পেতে ধানের শীষের বিজয়ের পক্ষে ঐক্যবদ্ধ।
এ সময় চরসামাইয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।