রাব্বিকুল ইসলাম,দুমকি প্রতিনিধি:
দুমকি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যে ২০২৫ সালের জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার,
সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান ও সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কন্যাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।