মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির রাজনীতি এখন চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের মনোনয়নকে ঘিরে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার, কাদা ছোড়াছুড়ি আর চরিত্র হননের অভিযোগে জড়িয়ে পড়েছেন দলের স্থানীয় প্রভাবশালী নেতারা।
সভা-সমাবেশ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রের বিবৃতিতেও চলছে পারস্পরিক দোষারোপেএতে বিভ্রান্ত হচ্ছেন মাঠপর্যায়ের সাধারণ কর্মীরা, বিব্রত স্থানীয় নেতৃত্বও।
অনেকে বলছেন— “এভাবে নিজেদের মধ্যে সংঘাত বাড়লে বিএনপির প্রতীক ধানের শীষ ক্ষতির মুখে পড়বদলীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত ছয়জন। তাদের মধ্যে আলোচনায় আছেন বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, হারুনুর রশিদ, মাশফিকুল হক জয়, ও জহিরুল ইসলাম।
কেন্দ্রীয়ভাবে এখনো সাক্ষাতের ডাক না এলেও, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকার দএর ফলে দলের ভেতরে সৃষ্টি হয়েছে অন্তর্দ্বন্দ্ব। কেউ কেউ নিজেদের ‘যোগ্য প্রার্থী’ প্রমাণ করতে গিয়ে অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, এমনকি ‘ফ্যাসিস্ট তোষণের’ মতো গুরুতর অভিযোগ তুলছেন।
পাল্টা অভিযোগে অস্বীকার করছেন অপরপক্ষওএকাধিক স্থানীয় নেতা জানান, “রামগঞ্জ বিএনপির রাজনীতিতে এখন ঐক্যের চেয়ে বিভাজনই বেশি চোখে পড়ছে। একই দলের নেতারা যখন প্রকাশ্যে একে অপরকে দোষারোপ করেন, তখন কর্মীরা হতাশ হয়ে পডরাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন,
বিএনপির অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ, ভোটাররা যেকোনো বিভক্ত দলের প্রতি আস্থা হারিয়ে ফেলেনরামগঞ্জ বিএনপির রাজনীতি তাই এখন আলোচনার কেন্দ্রে— দলের নেতাদের মুখেই দলের ভাবমূর্তি ক্ষয়ে যাচ্ছে, এমনটাই বলছেন সচেতন মহল।