শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রংপুরে ব্যাপক অ্যানথ্রাক্স সংক্রমণ: গরুর রোগ ছড়াল মানুষের শরীরে, উদ্বেগ লালমনিরহাটে

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি  রংপুর জেলার কয়েকটি উপজেলায় গরুর রোগ অ্যানথ্রাক্স মানুষের শরীরে ছড়িয়ে পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী জেলাগুলোতে। বিশেষ করে পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় এই সংক্রমণ দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই খবর পেয়ে লালমনিরহাটে মাংস বিক্রেতা বিপাকে পড়ে গিয়েছে। তারা মাংস […]

রংপুরে ব্যাপক অ্যানথ্রাক্স সংক্রমণ: গরুর রোগ ছড়াল মানুষের শরীরে, উদ্বেগ লালমনিরহাটে

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০২ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি 

রংপুর জেলার কয়েকটি উপজেলায় গরুর রোগ অ্যানথ্রাক্স মানুষের শরীরে ছড়িয়ে পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী জেলাগুলোতে। বিশেষ করে পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় এই সংক্রমণ দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এই খবর পেয়ে লালমনিরহাটে মাংস বিক্রেতা বিপাকে পড়ে গিয়েছে। তারা মাংস বিক্রি করতে পারছেন না আগের মত এবং সাধারণ মানুষ সচেতনতার দরুন মাংস গ্রহণ থেকে বিরত থাকছেন। সেটাতে বাড়তি আরো আতঙ্ক সৃষ্টি হয়েছে যখন ফ্রিজে রাখা মাংসেও অ্যানথ্রাক্স এর উপস্থিতি পাওয়া গিয়েছে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, রংপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ জনে পৌঁছেছে। এদের মধ্যে কাউনিয়ার দুইজন এবং মিঠাপুকুরের একজন বাসিন্দা নতুন করে শনাক্ত হয়েছেন। 

এর আগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধি দল পীরগাছা থেকে নমুনা সংগ্রহ করে ৮ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়দের তথ্যমতে, শুধুমাত্র পীরগাছা উপজেলাতেই অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন বা সুস্থ হয়েছেন বলে জানা গেছে। কোনো কোনো সূত্রে এ সংখ্যা ২০০ জনেরও বেশি হতে পারে বলে দাবি করা হয়েছে।

মৃত্যু ও সুস্থতার তথ্য, এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেনি যে তাদের মৃত্যু সরাসরি অ্যানথ্রাক্সের কারণে হয়েছে কি না। মৃত ব্যক্তিরা হলেন পীরগাছা ইউনিয়নের আবদুর রাজ্জাক (৪৫) এবং পারুল ইউনিয়নের কমলা বেগম (৬০)। তারা দু’জনেই অসুস্থ গবাদিপশুর মাংস কাটাকাটি বা স্পর্শ করার পরে অসুস্থ হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া অনেক রোগীই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। তবে অ্যানথ্রাক্স শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে কতজন পুরোপুরি সুস্থ হয়েছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অ্যানথ্রাক্সে আক্রান্ত বেশিরভাগ ব্যক্তিই অসুস্থ বা মৃত গবাদিপশুর মাংস কাটাকাটি অথবা সেই মাংস স্পর্শ করার মাধ্যমে সংক্রমিত হয়েছেন। আইইডিসিআরের পরীক্ষায় ফ্রিজে রাখা গরুর মাংসেও অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে। এক নতুন ঘটনায় এক ব্যক্তি ছাগলের মাংসের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন বলেও সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জেলা প্রাণিসম্পদ বিভাগ ইতোমধ্যে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দিয়েছে। তবে আক্রান্ত এলাকাগুলোতে জনসচেতনতামূলক কার্যক্রমের ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক মাংস ব্যবসায়ী আইন অনুযায়ী মাংস বিক্রির লাইসেন্স বা স্বাস্থ্য পরীক্ষার সনদ না নেওয়ায় রোগটি নিয়ন্ত্রণে কঠিন হচ্ছে।

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানিয়েছেন, মেডিকেল টিম কাজ করছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই, যথাযথ চিকিৎসা নিলেই সুস্থ হওয়া সম্ভব। তিনি অসুস্থ পশু জবাই করা এবং এর মাংস খাওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে পরামর্শ দিয়েছেন।

স্থানীয় খামারিরা সময়মতো ভ্যাকসিন না পাওয়ায় রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন এবং দ্রুত সব পশুকে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন।

সার্বিক পরিস্থিতিতে রোগটির বিস্তার ঠেকাতে আক্রান্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জনসচেতনতা বৃদ্ধি এবং গবাদিপশুর টিকাদান কার্যক্রম জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।