শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে আলফী আমিন (২৮) নামের এক যুবকের টানা ধর্ষণে এক কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।
এ ঘটনায় গত মঙ্গলবার মধ্যরাতে ১ অক্টোবর ওই কিশোরী বাদী হয়ে আলভীকে আসামি করে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আলভী আমিন শেরপুর থানার ভবানীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ও ধর্ষণকারী আলভী একই সাথে লেখাপড়া করতো সেই সূত্রে তাদের প্রেমের সম্পর্ক হয়। একই এলাকায় বাড়ি হওয়ায় গত ৩১জানুয়ারি ২০২৫ ছদ্মনাম প্রিয়া খাতুন আসামি আলভীর বাড়িতে কেউ না থাকায় আলভীর নিজ ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষণে ওই কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে ছদ্মনাম (প্রিয়া) শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পরে তদন্তকারী কর্মকর্তা এস আই সিয়াম ও এস আই সাইফ অভিযান চালিয়ে ঐ রাতেই মামলার আসামি আলভী আমিন কে গ্রেফতার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, গতকাল রাতে ওই কিশোরী একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঐ মামলায় আলভী আমিনকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়ার শেষে তাহাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।