রবিউল ইসলাম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর (ঠাকুরপাড়া) গ্রামে প্রতিপক্ষের হামলা, লুটপাট,শ্লীলতাহানি,মা ছেলে সহ ৪ জন আহত হয়েছে। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে।
এঘটনায় আহত জাহানারা বেগম,নুরজাহান বেগম,শাহিন,নূহু ইসলামকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।জাহানারা বেগম ৪ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেগম এর সঙ্গে জমিজমা নিয়ে রুহুল আমিন, খোকা মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ সেপ্টেম্বর সকালে রুহুল আমিন গংরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জাহানারার বসতবাড়িতে হামলা করে
তার পড়নের জামাকাপড় টানা হেচড়া করিয়া প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায় এবং নগত ৫০ হাজার টাকা,আট আনা ওজনের স্বর্ণের চেইন জোর পূর্বক নিয়ে যায়।
এসময় তারা চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে বিভিন্ন রকমের ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে প্রতিপক্ষ রুহুল আমিন এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ওসি বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।