তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যা বহু দিনের প্রত্যাশা পুরোন হয়েছে বলে দাবি সেচ্ছাসেবক দলের কর্মীদের।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মুলাবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দার উপজেলা বিএনপির আহ্বায়ক, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব আমির হাসান স্বপনের সঞ্চালনায় পবিত্র কুরআন হতে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। প্রথমে আসন গ্রহণ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল।
সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আএটি.এম মুখলেছুজ্জামান মুকুল,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য শামসুল হুদা ও আবুল হাসিম,গালাগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম সরকার,
সদস্য সচিব সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার,যুগ্ম আহবায়ক ইয়াছিন আলী,রফিকুল ইসলাম মাষ্টার,আব্দুর রাজ্জাক মাষ্টার দুলু,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সরকার,আরিফুল ইসলাম জুযেল,শামীম আহম্মেদ ও সদস্য মুকসুদউল্লাহ সুমন প্রমূখ।
কর্মী সম্মেলন সভাপতি/সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা পৃথক পৃথক মিছিল নিয়ে যোগদেন।
এখানে উল্লেখ্য যে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। যা এখন সমগ্র বাংলাদেশ অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছেন।