শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আ.লীগ নেত্রীকে রক্ষা করতে ২ লাখ টাকা চাঁদা নিয়ে কোরআনের শপথ করলেন বিএনপি নেতা!

কক্সবাজার শহরের আলোচিত এক নারী আওয়ামী লীগ নেত্রীকে ‘রাজনৈতিক আশ্রয়’ ও ‘পুলিশি হয়রানি’ থেকে রক্ষার আশ্বাস দিয়ে পবিত্র কোরআন শরীফ মাথায় শপথ করে নগদ দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন স্থানীয় বিএনপির এক নেতা। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার মূল হোতা হিসেবে উঠে এসেছে শহর বিএনপির ১ নম্বর […]

আ.লীগ নেত্রীকে রক্ষা করতে ২ লাখ টাকা চাঁদা নিয়ে কোরআনের শপথ করলেন বিএনপি নেতা!

আ.লীগ নেত্রীকে রক্ষা করতে ২ লাখ টাকা চাঁদা নিয়ে কোরআনের শপথ করলেন বিএনপি নেতা!

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬

কক্সবাজার শহরের আলোচিত এক নারী আওয়ামী লীগ নেত্রীকে ‘রাজনৈতিক আশ্রয়’ ও ‘পুলিশি হয়রানি’ থেকে রক্ষার আশ্বাস দিয়ে পবিত্র কোরআন শরীফ মাথায় শপথ করে নগদ দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন স্থানীয় বিএনপির এক নেতা। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার মূল হোতা হিসেবে উঠে এসেছে শহর বিএনপির ১ নম্বর ওয়ার্ড (পূর্ব শাখা)-এর সাধারণ সম্পাদক নুর উদ্দিন এর নাম। ভুক্তভোগী রোজিনা আক্তার নামের এক নারী নেত্রীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনা জানাজানি হয়।

ঘটনাটি ঘটে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় রোজিনা আক্তারের নিজ বাড়িতে। সেখানে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, নুর উদ্দিন নিজ হাতে একটি কোরআন শরীফ নিয়ে মাথার ওপর রাখেন এবং বলেন, তিনি রোজিনাকে রাজনৈতিক ও আইনগত সহায়তা দেবেন, তাকে কোনো প্রকার হয়রানি হতে দেবেন না।

শপথের পরপরই রোজিনার কাছ থেকে তিনি নগদ দুই লাখ টাকা গ্রহণ করেন। সেই মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এই ঘটনায় অভিযোগকারী রোজিনা আক্তার বলেন, “নুর উদ্দিন প্রথমে কোরআন শরীফ মাথায় রেখে আমাকে প্রতিশ্রুতি দেন, আমি যেন তার ওপর বিশ্বাস করি। কিন্তু টাকা নেওয়ার পরপরই তার আচরণ বদলে যায়। তিনি আবারও টাকা দাবি করেন। আমি না চাইলে খুন করার হুমকি দেন, বলেন ঘরবাড়ি পুড়িয়ে দেবেন।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চান।

অভিযুক্ত বিএনপি নেতা: ‘আমি সমাজপতি, সব ষড়যন্ত্র’

যোগাযোগ করা হলে অভিযুক্ত নুর উদ্দিন প্রথমে অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি একজন সমাজপতি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। একটা পক্ষ চায় আমাকে সামাজিকভাবে হেয় করতে।”

তবে, যখন তার কোরআন মাথায় রেখে শপথ করে টাকা নেওয়ার ভিডিও প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, তখন তিনি কোনও উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর উদ্দিন দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে মানব পাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়া এবং নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

তবে রাজনৈতিক প্রভাব ও স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় তিনি বারবার আইনের হাত থেকে বেঁচে গেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সবাই জানে কে নুর উদ্দিন। তার ভয়ে অনেকে মুখ খুলতে চায় না। অনেক সময় রাজনৈতিক পরিচয়ের আড়ালে সে বড় বড় অপরাধ করে ফেলে।”

এ বিষয়ে কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে শোকজ করা হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিএনপি কখনোই এই ধরনের অপরাধ বা অপকর্মকে প্রশ্রয় দেয় না। যদি প্রমাণিত হয়, তাহলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্তসাপেক্ষ। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিষয়টি সংবেদনশীল। কেউ যেন আইন নিজের হাতে না নেয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।