আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
সেনবাগের ৭৫ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসায় প্রবাসী কল্যাণ সংস্থার বিশেষ খাবারের আয়োজন
নোয়াখালীর সেনবাগের ৭৫ বছরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসায় প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে দুই শতাধিক এতিম ও অসহায় শিক্ষার্থীর জন্য বিশেষ খাবারের আয়োজন করা হমঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসায় এ আয়োজনে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক জাহাঙ্গীর আলম, শেখ কামাল, নূর হোসাইন সুমন, শহিদুল্লাহ মিন্টু ও রফিকুল ইসলাম রবির সার্বিক তত্ত্বাবধানে খাবার আয়োজন সম্পন্ন হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতা উল্যাহ বলেন, “প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য আজকের এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। প্রায় ৩০০ জন শিক্ষার্থী খাবার গ্রহণ করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এমন উদ্যোগ শুধু শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়েই থেমে থাকে না, বরং তাদের পড়াশোনার অনুপ্রেরণা ও মনোবলও বাড়িয়ে দেয়”।
প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন বলেন, “দেশ থেকে দূরে থাকলেও আমরা সবসময় এলাকার মানুষের কথা ভাবি। বিশেষ করে এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আজকের আয়োজনে সৌদি আরব প্রবাসী এক দাতা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, পুরো অর্থের ব্যবস্থা করেছেন। তার মতো প্রবাসীরা এগিয়ে এলে আরও বড় পরিসরে আমরা সমাজের জন্য কাজ করতে পারব। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।