আমজাদ শিবলু,সেনবাগ প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সেনবাগের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল আলম। এসময় কলেজের শিক্ষার্থী জান্নাতুন নাঈম, বিবি হাফসা, আমাতুন নুর ও সুইটির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল আলম, বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার আলোয় আলোকিত নারী সমাজই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে। তিনি শিক্ষার্থীদের একাগ্র মনোযোগে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মোতাহার হোসেন রাকিব, মোহাম্মদ রাসেল, আব্দুল করিম, মামুনুর রশীদ, তাজুল ইসলাম, ইব্রাহীম খলিল, আজিজুর রহমান, জয়া দাস ও মোঃ নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে শিক্ষার বিকল্প নেই। বিশেষ করে নারীদের শিক্ষার মাধ্যমে এগিয়ে আনা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী লায়ন জাহাঙ্গীর আলম মানিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে যে মহৎ উদ্যোগ নিয়েছেন তা সেনবাগ উপজেলায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী অরিয়েন্টেশন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।