সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১ টায় জগন্নাথপুরগামী মোটরসাইকেল আরোহীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সুনামগঞ্জগামী একটি কারের।
এই ঘটনায় দোয়ারা বাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপরজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।