সাজেদুল ইসলাম ,টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উওলনের দায়ে এক ব্যাক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সকালে উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর পূর্ব প্রান্তে এক চড়ে অবৈধ ভাবে বালু উওলনের সময় নৌ- পুলিশ এক ব্যাক্তি কে আটক করে ও জব্দ করে বালু বোঝাই দুটি নৌকা।
আটককৃত ব্যাক্তির নাম আব্দুল বারেক (৩০) তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন এর রুলিপাড়া গ্রামের মৃত সিরাজ আকন্দ এর ছেলে।
নৌ- পুলিশ জানায়, রাত ৩ ঘটিকায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যমুনা নদীর এক চড় হতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, পরবর্তীতে আভিযান পরিচালনা করলে আমারা এক ব্যাক্তি কে আটক করি এবং বালু বোঝাই দুটি নৌকা জব্দ করি।
পরবর্তীতে, ভাম্যমান আদালতে মাধ্যককৃত ব্যক্তি কে বালুমহল ও মাটি সংশোধনী আইন ২০২৩ এর ১৫(১) ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) রাজিব হোসাইন।