রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও ২ দশমিক ৮০ গ্রাম হিরোইনসহ তিন জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান এর নির্দেশনায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি হাতীবান্ধা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে রনির গ্যারেজের সামনে পুলিশের পৌঁছেলি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট জব্ধ করে। আটকৃত ব্যক্তি হাতীবান্ধা গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে লিটন মিয়া (৪৫)।
অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২ দশমিক ৮০ গ্রাম হিরোইনসহ আটক করে। আটকৃতরা হলেন উপজেলার মহাস্থান নামাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন ছেলে আবুল কালাম (৬০) একই গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে জাকির হোসেন (৪৬)।