তারাকান্দা ( ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার গঠন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অফিসিয়াল সিদ্ধান্ত মোতাবেক।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে সমন্বয় ও তদারকি কমিশনার কমিটি গঠন করেছে তারাকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশন (ইসি)’র আলোকে।
৩০ শুক্রবার ( আগষ্ট ) ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নমিনেশন প্রত্যাশী, ময়মনসিংহ উঃজেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার সমর্থীত কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারাকান্দা উপজেলা বিএনপির অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, তিনজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই কমিটির আইনশৃঙ্খলা,মাঠ প্রশাসন, ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে আলোচনা প্রশিক্ষণ, কেন্দ্র প্রদর্শন, নির্বাচনী আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা এবং নির্বাচনী তদারকি কমিটি, মাঠ পর্যায়ে জন বান্ধবভোট গ্রহণে পর্যবেক্ষক বিষয়গুলো নিয়ে কাজ করবেন উক্ত কমিটির নেতৃবৃন্দ।
তারাকান্দা উপজেলা বিএনপির নির্বাচন কমিশনারের নেতৃত্বে তিনজন করে সদস্য রাখা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার গঠন গুরুত্বপূর্ণ আলোচনাসহ নেতৃবৃন্দ কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা দেখা গেছেন স্থানীয় বিএনপি ও তৃণমূল বিএনপির নেতৃবৃন্দর মাঝে।
যা ভবিষ্যতে রাজনীতিতে ইতিবাচক কাজ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে নেতৃবৃন্দ এমনটায় জানান। তবে সময় ও প্রয়োজন উপযোগি সিদ্ধান্ত মোতাবেক সদস্য সংখ্যা বৃদ্ধি করা যাবে দলিয় সিদ্ধান্ত মোতাবেক এমন তথ্যই উঠে আসে।
অফিস আদেশের তথ্যমতে, তারাকান্দা উপজেলা বিএনপির নির্বাচন সমন্বয় কমিটির নির্বাচন কমিশনারের
আহ্বায়কের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) সেনা কর্পোরাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মালেক আর্মি ।
সদস্য সচিব হয়ে কমিশনারের দায়িত্বে থাকছেন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম মন্ডল, কমিশনার সদস্য হয়ে দায়িত্বে থাকছেন যুগ্ম আহ্বায়ক আশরাফুল আল মন্ডল।
উপজেলা বিএনপির স্থানীয় দলীয় সিদ্ধান্ত মোতাবেক
নির্বাচনী আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা এবং নির্বাচনী তদারকি (ইলেকটোরাল ইনকোয়ারি) কমিটির কমিশনের নেতৃত্ব দেবেন পর্যবেক্ষক সমন্বয় কমিটির দায়িত্বে থাকা এই তিনজন কমিশনের নেতৃবৃন্দ।
দলীয় ও অফিসিয়ালি দীর্ঘ আলোচনায় সকল স্তরের নেতৃবৃন্দর সমথর্নের বহিঃপ্রকাশে ধারনা করা হচ্ছে এবারের নির্বাচন হবে স্বচ্ছ নিরপেক্ষ ও জনবান্ধনমুখী।