মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলা জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ভোলা সদরে এই সভা অনুষ্ঠিত হয় এতে জেলার বিভিন্ন স্তরের সংগঠক ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য কাজী সালমান। সভার সভাপতিত্ব করেন ভোলা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আশরাফ মাহমুদ।
এছাড়া জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মাহদী হাসান সাগর, যুগ্ম আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন, মোঃ ফয়জুল্লাহ উল্লাহ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আবিদ হাসান, আছমা আক্তার এবং যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল, জহির উদ্দিন বাবর, গোলাম রাব্বানী মুসান্না ও মোঃ আব্দুল হাই শরীফসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাফে সালমান রিফাত বলেন,
“আপ বাংলাদেশ একটি জনগণের অধিকারভিত্তিক সংগঠন। ভোলা একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও এখানে মানুষ বারবার বৈষম্য ও অবহেলার শিকার হয়েছে। আমরা জনগণের পাশে থেকে সংগঠনের কার্যক্রম প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত করব।”
বিশেষ অতিথি কাজী সালমান বলেন,
“আপ বাংলাদেশ একটি আন্দোলনের নাম, যেখানে সব শ্রেণীর মানুষের নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়। ভোলা জেলা কমিটি সেই নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।”
সভাপতির বক্তব্যে মোঃ আশরাফ মাহমুদ বলেন,
“আমরা ভোলা জেলার প্রতিটি স্তরে সংগঠনের কার্যক্রম বিস্তারে কাজ করব। সাধারণ মানুষের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্য সংগ্রহ বৃদ্ধি, নতুন কর্মসূচি গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শেষে উপস্থিত সদস্যরা জনগণের পাশে থেকে কাজ করার শপথ নেন।