সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক শফিউদ্দিন মিয়া (৫২) ছয় মাস কারাবাস শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বুড়িমারী স্থলবন্দর দিয়ে স্বদেশে প্রত্যাবাসিত হন।
তাকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই পুরো প্রক্রিয়াতে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) উপস্থিত ছিল।
প্রায় দেড় বছর আগে শফিউদ্দিন মিয়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে আদালতের রায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তিনি এই সাজা লালমনিরহাট জেলা কারাগারে ভোগ করেন।
গত বুধবার (২৭ আগস্ট) তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে তাকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়.এই হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, বিজিবি এবং বিএসএফ-এর সদস্যরা উপস্থিত ছিলেন
শফিউদ্দিন মিয়াকে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিজিবি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশের কাছে পুশব্যাক করা হয়।
পুশব্যাককৃত ভারতীয় নাগরিক শফিউদ্দিন মিয়া (৫২) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উছল পুকুরী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জহর উদ্দিন।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম এই বিষয়ে জানান যে, আইনি প্রক্রিয়া শেষে লালমনিরহাট কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিককে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের নিকট পুশব্যাক করা হয়েছে।
শফিউদ্দিন মিয়া প্রায় দেড় বছর আগে (২০২৪ সালের শুরুর দিকে) পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।