মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নের শামুরবাড়ি এলাকার পদ্মা নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) ভোরে দিকে নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানাই মৃত নারীর বয়স আনুমানিক ৫০ বছর হবে। অর্ধগলিত হওয়ায় তার পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি অন্য কোথাও থেকে ভেসে এসে নদীর এ অংশে আটকে গেছে।
নৌ পুলিশের এসআই মামুন বলেন, “লাশের কোনো পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।”
হঠাৎ এ লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন।