সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ও যুগিখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত হেলাতলা ইউনিয়নের ইসলামকাটি দাখিল মাদ্রাসা ময়দানে ও বামনখালি বাজারে পৃথকভাবে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হেলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি তার বক্তব্যে বলেন, জনগণ হাসিনার দুঃশাসন কে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে সংঘবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শ আর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে।
ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন- ঐক্যবদ্ধ, একতা, শৃঙ্খলা সম্মিলিত প্রচেষ্টা ও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইতে হবে।
তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিবেন। আগামি দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর আমরা দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলন শেষে হেলাতলা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত রফিকুল ইসলাম এঁর স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে, যুগিখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে বামনখালী বাজারে একইভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নয়টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সম্মতিতে ফজলুর রহমান মোল্লা সভাপতি, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার কে সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আমিনুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।