মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

লালমনিরহাটে সারের কৃত্রিম সংকট ,কৃষকের ঘামে লাভ করছে সিন্ডিকেট

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি    চলতি আমন মৌসুমে লালমনিরহাট জেলায় কৃষকদের মাঝে ভয়াবহ সার সংকট দেখা দিয়েছে। বিশেষ করে টিএসপি, ডিএপি ও এমওপি সারের মূল্য সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি হারে গ্রহণ করছে সার ডিলার ও খুচরা বিক্রেতারা। এতে করে চাষাবাদে ব্যয় বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাংলাদেশে সারের সরকারি দাম ও বাজারদরের […]

প্রতিনিধি ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ০২:৪৫

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি   

চলতি আমন মৌসুমে লালমনিরহাট জেলায় কৃষকদের মাঝে ভয়াবহ সার সংকট দেখা দিয়েছে। বিশেষ করে টিএসপি, ডিএপি ও এমওপি সারের মূল্য সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি হারে গ্রহণ করছে সার ডিলার ও খুচরা বিক্রেতারা। এতে করে চাষাবাদে ব্যয় বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বাংলাদেশে সারের সরকারি দাম ও বাজারদরের মধ্যে পার্থক্য রয়েছে। টিএসপি (সরকারি ১,৩৫০ টাকা) বাজারে ১,৬০০-২,৫০০ টাকা, ডিএপি (১,০৫০ টাকা) বাজারে ১,৩৫০-২,০০০ টাকা, ইউরিয়া (১,৩৫০ টাকা) বাজারে ১,৩৫০-১,৫০০ টাকা এবং এমওপি (১,০০০ টাকা) বাজারে ১,১০০-১,২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

লালমনিরহাটের কৃষকরা জানান, জেলাটি কৃষি প্রধান হওয়ায় তারা ধান, পাট, ভুট্টাসহ বিভিন্ন ফসলে নির্ভরশীল। কিন্তু প্রতি বছর সারের দাম বাড়ায় তারা বড় সংকটে পড়ছেন। কৃষক সন্তোষ কুমার রায় বলেন, এভাবে দাম বাড়লে কৃষকদের বাঁচা কঠিন হয়ে যাবে।

আরেক কৃষক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সরকারি নির্ধারিত ১,৩৫০ টাকার টিএসপি সার বাজারে ১,৬০০-১,৭০০ টাকায় কিনতে হচ্ছে।

অভিযোগ আছে, লালমনিরহাটের কিছু অসাধু ডিলার ইচ্ছাকৃতভাবে টিএসপি সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে এবং পরে তা তামাক কোম্পানি ও চাষীদের কাছে বেশি দামে বিক্রি করছে। খুচরা ব্যবসায়ীরা জানান, তারা ডিলারদের কাছ থেকে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন; যেমন টিএসপি সার ১,৩৫০ টাকার বদলে ১,৫০০-১,৬০০ টাকায় কিনতে হচ্ছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে জেলার জন্য ইউরিয়া ৬৮,৯৩২ মেট্রিক টন, টিএসপি ৩০,২১০ মেট্রিক টন, ডিএপি ৪৫,৩২০ মেট্রিক টন, এমওপি ৪৯,৬১৬ মেট্রিক টন সারের চাহিদা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। সরকার এ পর্যন্ত লালমনিরহাট জেলার জন্য ইউরিয়া ৩৯,৬৯০ টন, টিএসপি ১২,৭০২ টন, এমওপি ১৫,৮৫৩ টন, ডিএপি ২৩,৫১১ টন সার বরাদ্দ দিয়েছে ।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরেফিন জানান, জেলায় সারের পর্যাপ্ত সরবরাহ আছে, কোনো অভাব বা দাম বাড়ার অভিযোগ তাদের কাছে নেই। তিনি বলেন, কেউ যদি অভিযোগ করে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং অসাধুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

লালমনিরহাট ছাড়াও দেশের অন্যান্য জেলায় একই ধরনের সার সংকটের প্রতিবেদন পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীসহ বিভিন্ন জেলায় সারের সংকট রয়েছে।

কৃষি অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, সার সংকট চলতে থাকলে আমন ধানের উৎপাদন কমে যেতে পারে, যা দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে। অধ্যাপক এএইচএম সাইফুল ইসলাম বলেন, ধান চাষে সার অপরিহার্য এবং আমন মৌসুমে এর সংকট উৎপাদনে বড় ক্ষতি ডেকে আনতে পারে।

লালমনিরহাটে কৃষকরা সরকারি দামে সার না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। অসাধু ডিলারদের কৃত্রিম সংকটে উৎপাদন খরচ বাড়ছে। এ অবস্থায় কঠোর নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা ও সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, যাতে কৃষকরা ন্যায্য দামে সার পান এবং খাদ্য নিরাপত্তা বিঘ্নিত না হয়।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।