তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যখন নানান ভাবে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এগিয়ে যাচ্ছে তখন থানা এরিয়ার অপরাধ প্রবণতার হার দিন দিন ধনাত্মক প্রভাব পড়ছে। যা ভবিষ্যৎ রাজনীতিতে ভয়ংকর আকার ধারণ করে বলে সুধীসমাজ মনে করছেন।
শনিবার ( ২৩ আগষ্ট) গভীর রাতে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শসার বাজার এলাকায় কেডিএস রাইসমিলে নারীসহ অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সোমাইয়া(২০) নামের এক নারী ও ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের সদস্য সচিব আজিজুল হক ওরফে রওনক এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু সজীব মিয়াকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
জানান যায়, ঐ রাইসমিলটি তারাকান্দা বাজারে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কমল আগরওয়ালা’র। ব্যবসায়িক কারণে দীর্ঘ সময় ধরে আজিজুল হক রওনক প্রবীণ আওয়ামী লীগ এই নেতার ছত্রছাঁয়ায় থেকে বেরে ওঠা কিন্তু কিছুদিন আগে
৫ই আগষ্টের পর সময় সমায়িক সময়ে অদৃশ্য শক্তির প্রভাব খাটিয়ে সে হয়ে ওঠে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের সদস্য সচিব।
বিষয়টি নিয়ে সমাজে নানান সময় নানান ভাবে আলোচনা-সমালোচনা হলেও আমলে নেয়-নি বিএনপির হাইকমান্ডের নেতৃবৃন্দ এমনটায় দাবি জনগণের।
৫ই আগষ্টের পর এক ফ্যাসিবাদের মৃত্যু হলেও অদৃশ্য শক্তির প্রভাবে নতুন ফ্যাসিবাদের জন্ম হচ্ছে-কি তা নিয়ে
বর্তমান সমাজে আবারও প্রশ্ন উঠেছে। যা সুশীল সমাজ অতি দ্রুত তা আমলে নিতে নানান পদক্ষেপ নিয়েছেন।
মনে রাখতে হবে বিএনপি কখনও ব্যক্তির দায় নিয়ে কাজ করে না বা দায় নিবে না। বিএনপি সংগ্রাম ও আদর্শের একটি জনশক্তি সম্পূর্ণ শক্তিশালী সংগঠনের সংগ্রামী নাম।
আজিজুল হক ওরফে রওনক এবং তাঁর বন্ধু সজীব মিয়াকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা এমন খবর চারদিকে যখন ছড়িয়ে পড়ে তখন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মাঝে চাঞ্চল্যকর
অবস্থার সৃষ্টি হয়। যা বিএনপি রাজনীতিতে নেতিবাচক প্রভাব পরবে বলে স্থানীয়রা জানান।
আজিজুল হক রওনক উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং সজীব মিয়া একই ইউনিয়নের বাদ্রকান্দা গ্রামের তাজ উদ্দিনের ছেলে,সোমাইয়া ঢাকুয়া উত্তরপাড়া গ্রামের আঃ খালেকের কন্যা।