সাইফুল ইসলাম,কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকালে বৃক্ষরোপণ এবং বিকেলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিকেল ৪টায় মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ খান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ আতিকুর রহমান মিলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ,
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ সজিব হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আইউব আকন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজিব, মোঃ মোস্তাফিজুর রহমান টুকু, মোঃ ফারুক মুন্সি, সুমন আকন, মহিপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম সম্রাট, থানা আহ্বায়ক সদস্য সাহদাত হোসেন শাহিন ও মোঃ নজরুল ইসলামসহ সকল ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া।
বক্তারা আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দল সমাজ উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকবে।