মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
নোয়াখালীর সুবর্ণচরের ডাল ও তৈল বীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর একটি লাভজনক প্রতিষ্ঠান। খামারটিতে প্রায় অনিয়মিত ৩০ জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিক কাজ করেন।
শ্রমিক নিয়োগ সংক্রান্ত নীতিমালা বাতিলের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৭ আগষ্ট) সকালে সুবর্ণচরে বিএডিসি খামারের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএডিসির ডাল ও তৈল বীজ বর্ধন খামারে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে শ্রমিকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে আন্দোলন করেন।
শ্রমিকেরা জানান, চলতি বছরের ২২ মে অর্থমন্ত্রনালয়ের প্রবিধি অনুবিভাগ-২ শাখা থেকে সারাদেশে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫, এর মজুরি হার পুনঃনির্ধারণ নামে একটি পরিপত্র জারি করা হয়।
উক্ত দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ বহাল রেখে নতুন নীতিমালা অবিলম্বে বাতিল করতে এ কর্মসূচি পালন করে শ্রমিকেরা।
একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা। য
দিও নতুন নীতিমালা যাচাই-বাচাই করে দেখা যায় পূর্বে জেলা-উপজেলা সাময়িক শ্রমিকদের মজুরি ৫০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ৭০০ টাকা নির্ধারণ করে মন্ত্রনালয়। এতে সন্তুষ্ট নয় শ্রমিকেরা।
সমাবেশে বক্তব্য দেন বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক নেতা বাবুল বলেন, দীর্ঘদিন এখানে চাকরি করছি, আমাদেরকে স্থায়ী করার কথা অথচ আবার এখন নতুন পরিপত্র আমাদের আশাহত করেছে।
আমরা এটা মানি না। আগে আমরা মাসিক ছুটি কাটিয়ে ও ২২,২৩ দিনের হাজিরায় ১৫ হাজার টাকা পেতাম। এখন দৈনিক ২০০ টাকা বাড়ালেও অসুস্থতা ও নানান সমস্যার কারণে কর্মক্ষেত্রে উপস্থিত হতে না পারলে ১৫ হাজার টাকাও মিলাতে পারিনা। এই টাকা দিয়ে বর্তমানে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কোন ভাবে পরিবার নিয়ে চলতে হচ্ছে।
এ সময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাঁরা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। তাঁদের ভাষায়, ‘আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে নিশ্চিত করেন শ্রমিক নেতারা।
বিএডিসি ডাল ও তৈল বীজ বর্ধন ও বীজ প্রক্রিয়াকরণ কেন্দের অতিরিক্ত দায়িত্বে থাকা পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, শ্রমিকেরা কাজ বন্ধ রেখে আন্দোলন করছে। এতে খামারের উৎপাদন ব্যাহত হচ্ছে। এটা মন্ত্রনালয়ে নির্দেশনা এখানে আমাদের কিছু করার নেই।