নীলফামারী জেলার চিলাহাটিতে হেল্প পিপল সেভ লাইফ সংস্থার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
গত ১৩ ই আগস্ট বুধবার চিলাহাটি বাস স্ট্যান্ড সংলগ্ন রুমিয়া প্রধান তানিমুস সুন্নাহ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় এ কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় এতিম ও অসহায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫০ টি পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।জানা যায়- উক্ত সংগঠনটির পরিচালক হিসেবে নিযুক্ত আছেন এনামুল হক শামীম এবং উক্ত কোরআন শরীফ গুলো বিতরণে আর্থিকভাবে সহায়তা করেন রোমানিয়ার প্রবাসী মোহাম্মদ রিয়াদ।
কোরআন শরীফ বিতরণী অনুষ্ঠানে হেল্প পিপল সেভ লাইফ এর চিলাহাটি প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে কোরআন শরীফ বিতরণ করেন মোঃ মোকাদ্দেস হোসেন। এবং উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।