আক্কাস আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের তরুণ লেখক,সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মি মাহবুব আলম জয়ের আজ জন্মদিন। সে ১৯৮৭ সালের এই দিনে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। কাব্য, ইতিহাস, ব্যক্তিত্ব ও গবেষণাসহ তার লেখনীতে মুন্সিগঞ্জের অনেক কৃতিমানদের জীবন কথা ফুটে উঠেছে। এর আগে বইমেলা সহ বিভিন্ন সময় তার মুন্সিগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিকথা ও মুন্সিগঞ্জ আমার হৃদয়ের রং, মুন্সিগঞ্জের কৃতিমানদের কীর্তিগাঁথা, আল্লাহর গুনবাচক নামের ফজিলত,মদিনার বুলবুল, রহতের চাঁদ, হে নবী তোমাকে ভালবাসি সহ ১০টি বই প্রকাশ হয়। স্থানীয় ও জাতীয় পত্রিকায় তার সহস্রাধিক ফিচার প্রকাশ হয়েছে।
মাহবুব আলম জয় ২০০৮ সালে এসএডিসিএস নবীন লেখক পুরুষ্কার, ২০১০ সালে জাতীয় পর্যায়ে গ্রামীন ফোন দেশটিভি আয়োজিত বিজয়ের গল্প বলি এ্যাওয়ার্ড,২০১১ সালে চেতনায় একাত্তর পদক ও ২০১৯ সালে অভিবাসন উন্নয়ন প্রোগাম সংস্থা ওকাপ মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করেন । এছাড়াও পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম জয়। পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।