আব্দুল্লাহ আল মামুন,টাঙ্গাইলঃ
টাঙ্গাইল সদর উপজেলার ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ এক লাখ ৪৯ হাজার ৪১০ টাকা, জুয়া খেলার সরঞ্জাম এবং দুটি খালি মদের বোতল জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন—সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কালিবাড়ির রক্ষিত বিশ্বজিৎ, সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু, দিঘুলিয়ার জসিম উদ্দিন, বাঘিলের গোলাম মাওলা, থানাপাড়ার শাহিন আহমেদ, আবু জাফর খান, বিশ্বাস বেতকার মো. আব্দুর
রশিদ, আকুর টাকুর পাড়ার মঈন খান, করটিয়ার মোস্তফা কামাল, সাবালিয়ার বিশ্বনাথ ঘোষ, একে এম মাসুদ, বেতকার শিপন, মহব্বত আলী, আশিকুর রহমান, রফিক, আখতারুজ্জামান, এস এম ফরিদ আমিন, কবির হোসেন, মোশারফ উদ্দিন, রফিকুল, হাসান আলী, হাবিল উদ্দিন, জাহিদ, প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, সাদেকুর, সেলিম, শাহ আলম, সিরাজুল, শফিক, আরমান ও শামসুল হক।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, যৌথবাহিনী রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্লাবটিতে অভিযান চালায়। জুয়ার আসর থেকে উপজেলা বিএনপি নেতাসহ ৩৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।