সেলিম রেজা, শেরপুর (বগুড়া)
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ থেকে মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন।
রবিবার (১০ আগস্ট ) বিকাল ৫ টার দিকে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধানের শীষের পক্ষে নিয়মিত গণসংযোগ করেন।
এসময় তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাট্রকাঠামোর লিফলেট জনসাধারণের হাতে পৌঁছে দেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ভোট প্রার্থনা করছেন। একইসঙ্গে তুলে ধরছেন বিএনপির আন্দোলন-সংগ্রাম, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি এবং নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা।
স্থানীয় জনগণের মধ্যে তার এই ধারাবাহিক জনসংযোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। জনসংযোগের সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য শ্লোগান দেয়।
গণসংযোগকালে পথসভায় ফজলুর রহমান খোকন বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুট-পাট, সন্ত্রাস, দূর্নীতিসহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তিনি আরও বলেন, দল যদি আমাকে মননোয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। এই আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পাবেন নেতাকর্মিরা তার পক্ষেই কাজ করবে। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে শেরপুর-ধুনট উপজেলার উন্নয়নে কাজ করতে চায়। আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে দেশে হামলা-মামলার শিকার অনেক হয়েছি। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের মিথ্যা মামলায় জেল খেটেছি । তবুও জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি।
গণসংযোগের সময় সফরসঙ্গী ছিলেন শেরপুর উপজেলার বিএনপি নেতা আবু বক্কর, শেরপুর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাফিউল আলম সবুজ, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল হক লায়ন, শেরপুর শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, শেরপুর উপজেলা ছাত্রনেতা রাফি আল-আমিন, ধুনট উপজেলা যুবদলের নেতা আব্দুল হালিম লিটন, উপজেলা ছাত্রদলের নেতা বদিউজ্জামান তমাল, যুবদলের নেতা লোকমান হোসেন, সবুজ আহম্মেদ, রবিন, স্বেচ্ছাসেবক দলের নেতা এস,এম, রানা, সাজ্জাদ হোসেন সুমন, মিলন, ইব্রাহিম , রবিউল , সিরাজ আহম্মেদ, ছাত্রদলের নেতা রুবেল, আব্দুল হালিম, রিয়াল, সাব্বির, রাজু আহম্মেদ,শান্ত, মহিদুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ। এছাড়াও শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।