আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের (কল্যান্দীবাজার সংলগ্ন) বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. শরিয়ত উল্যাহ মিয়া (৭৬) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
শুক্রবার ( ৯ আগস্ট) বিকেলে উপজেলার কল্যান্দীবাজার জামে মসজিদে আসরের নামাজ শেষে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ফেনী–নোয়াখালী ফোর লেন মহাসড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল ১০টায় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, মমিনুল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।