রাশিমুল হক রিমন, বরগুনা প্রতিনিধিঃ
আট বছর পরে সিডরম্যান খ্যাত জয়দেব দত্তকে হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার ছেলে প্রসেনজিৎ দত্ত আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলায় নিহতের শ্যালক সঞ্জীব দাস, তালতলী উপজেলা পরিষদ সাবেক দুই চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, মনিরুজ্জামান মিন্টু ও তিন ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনকে আসামী করা হয়েছে।
আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
জানাগেছে, ২০০৭ সালের ১৫ ই নভেম্বর প্রলয়ংকারী ঘুর্ণিঝড় সিডরে উপকুলীয় অঞ্চল লন্ডভন্ড করে দেয়।
ওই ঘুর্ণিঝড়ের রাতে তালতলী উপজেলা ঘুৃর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচীর উপজেলা টিম লিটার জয়দেব দত্ত তার জীবন বাজি রেখে সারা রাত উপকুলের হাজার হাজার মানুষকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। তার এমন সাহসী ভুমিকার জন্য ইত্যাদি কর্তৃপক্ষ তাকে সিডরম্যান ঘোষনা করেন।
ওই সময় থেকেই তিনি সিডরম্যান হিসেবে সর্বস্তরের মানুষের কাছে পরিচিতি। ঘুর্ণিঝড় সিডরের ১০ বছর পরে ২০১৭ সালের ২ আগষ্ট রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
কিন্তু তৎতালিন সাংসদ বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নগ্ন হস্তক্ষেপে পরিবার মামলা করতে পারেনি।
পরিকল্পিত হত্যাকান্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। এ হত্যার ৮ বছর পরে তার ছেলে প্রসেনজিৎ দত্ত বাদী হয়ে বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত জয়দেব দত্তের শ্যালক সঞ্জীব দাশকে প্রধান আসামী করে তালতলী উপজেলা পরিষদ সাবেক দুই চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, মনিরুজ্জামান মিন্টু, তালতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু,
বড়বগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন আলম মুন্সি ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান দুলাল ফরাজীসহ ১৪ জনকে আসামী করা হয়।
আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ রয়েছে, সিডরম্যান জয়দেব দত্ত তালতলী শহরে স্বর্ণের বড় ব্যবসায়ী ছিলেন। এছাড়াও তার তালতলী শহরে কয়েক কোটি টাকার সম্পত্তি ছিল।
ওই সম্পত্তি দখল করতেই মামলার প্রধান আসামী নিহত জয়দেব দত্তের শ্যালক সঞ্জীব দত্ত ও তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, মনিরুজ্জামান মিন্টুসহ আসামীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
মামলার বাদী নিহত জয়দেব দত্তের ছেলে প্রসেনজিৎ দত্ত বলেন, বাবার হত্যার ঘটনায় মামলা করতে পারবো তা কোন দিন ভাবিনি। কিন্তু আল্লাহ সত্য ঘটনা উৎঘাটন করবে বলেই আমি মামলা করার সুযোগ পেয়েছি।
তিনি আরো বলেন, প্রধান আসামী আমার মামা সঞ্জীব দাশের পরিকল্পনায় আসামীরা আমার বাবার সম্পত্তি দখল করতেই পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা হত্যা করেই খ্যান্ত হয়নি আমার বাবা আত্মহত্যা করেছে বলে অপবাদ দিয়ে তৎকালিন সময়ে মামলা করতে দেয়নি।
সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নগ্ন হস্তক্ষেপে দ্রুত লাশের সৎকার করার নির্দেশ দেন। আমার বিশ্বাস আমি বাবার হত্যার বিচার পাব।
মামলার প্রধান আসামী সঞ্জীব দাশ বলেন, আমাকে হয়রানী করতেই মামলায় আসামী করা হয়েছে।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ কালাম হোসেন বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পটুয়াখালী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, এখনো আদালতের নথিপত্র পাইনি। আদালতের নির্দেশনা মতে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।