নোয়াখালীর বেগমগঞ্জ মাইক্রোবাস দুর্ঘটনায় ঘটনাস্থলে একই পরিবারের সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদের কাছে লক্ষ্মীপুর-নোয়াখালী সীমানায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন বিমানবন্দর থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা চারজন পুরুষ (প্রবাসীসহ) বের হতে পারলেও পানি বেশি থাকায় শিশু এবং নারীদের উঠানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর উদ্ধার করে সাতটি লাশ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া সাতজন নিহতের কথা নিশ্চিত করেছেন।