বুধবার, ১১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

জনরোষের মুখে পালিয়ে যায় ওসমান পরিবার

মো: তানসেন আবেদীন ,নারায়ণগঞ্জ প্রতিনিধি: ৫ আগস্ট ২০২৪ সকাল। চোখেমুখে তখনও অনিশ্চয়তা। তবুও কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে নারায়ণগঞ্জবাসী। কপালে বাঁধা পতাকা যেন নিজের কাফনের কাপড়। মৃত্যুভয়কে চিতায় তুলে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ স্লোগানে শহরের ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়ে এক অসম লড়াইয়ে। এই জনজোয়ারে ভেঙে পড়ে নারায়ণগঞ্জকে দশকের পর দশক জিম্মি করে রাখা ‘ওসমানীয় সাম্রাজ্য’। তবে, […]

প্রতিনিধি ডেস্ক

০৫ আগস্ট ২০২৫, ২০:০২

মো: তানসেন আবেদীন ,নারায়ণগঞ্জ প্রতিনিধি:

৫ আগস্ট ২০২৪ সকাল। চোখেমুখে তখনও অনিশ্চয়তা। তবুও কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে নারায়ণগঞ্জবাসী। কপালে বাঁধা পতাকা যেন নিজের কাফনের কাপড়। মৃত্যুভয়কে চিতায় তুলে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ স্লোগানে শহরের ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়ে এক অসম লড়াইয়ে। এই জনজোয়ারে ভেঙে পড়ে নারায়ণগঞ্জকে দশকের পর দশক জিম্মি করে রাখা ‘ওসমানীয় সাম্রাজ্য’।

তবে, নিজেদের অস্তিত্ব বিলীনের শঙ্কায় আশায় শেষ চেষ্টা চালিয়েছিল ওসমান পরিবারের সন্ত্রাসী বাহিনী। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে যখন গণভবন অভিমুখে সারাদেশবাসীর যাত্রা, নারায়ণগঞ্জ শহরেও নেমে এসেছিল হাজারো ছাত্র-যুব-তরুণ ও নানা শ্রেণিপেশার আবাল-বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পালানোর কয়েক ঘন্টা আগে সকালে যখন গণভবনমুখী ছাত্র-জনতা যখন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জড়ো হচ্ছিলেন, তখন মুক্তিকামী জনতার উপর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ফের ঝাপিয়ে পড়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী।

ওইদিন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও সলিমুল্লাহ সড়কে তিনভাগ হয়ে চাষাঢ়ায় সাধারণ নিরস্ত্র জনতার উপর হামলার পরিকল্পনা এঁটেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সকালে তারা ছাত্র-জনতার উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান, চলে মুহুর্মুহু গুলিও। ওইদিন গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়।

তবে মৃত্যুভয়কে উপেক্ষা করা ছাত্র-জনতাকে বুলেট ভীত করতে পারেনি। পাল্টা ধাওয়া দেন তারাও। দীর্ঘ দেড় দশকের অত্যাচার-নির্যাতন-গুম-খুন-দুর্নীতির বিরুদ্ধে মানুষের পুঞ্জিভূত ক্ষোভ শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তির মুখে পিছু হটতে বাধ্য হয় ওসমান পরিবারের সন্ত্রাসী বাহিনী। শহর ছেড়ে আত্মগোপনে চলে যান শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অনুসারীরা।

কয়েক ঘন্টা পর যখন শেখ হাসিনার ভারতে পালানোর ঘোষণা আসে তার আগেই জনতার বিস্ফোরণে পতন হয় নারায়ণগঞ্জ শহরের ওসমানীয় সামাজ্র্যের। দুপুরের পর হাজারো মানুষ নেমে আসেন শহরে। শহরতলীর অলিগলিও ভরে ওঠে মানুষের, তাদের মুখে বিজয়ের তৃপ্তি।

ওইদিন শামীম ওসমানের জামতলার বাড়ি, তার বড়ভাই একেএম সেলিম ওসমানের উত্তর চাষাঢ়ার বাড়িতে হানা দেয় বিক্ষুব্দ জনতা। চলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। সেলিম ওসমানের বাড়িতে আগুনও দেওয়া হয়।

শহরের চাষাঢ়ায় ‘বায়তুল আমান’ ভবনেও ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়। এই ভবনটি নির্মাণ করেছিলেন শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী। ভবনটিতে আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সময়ে বেশ কিছু বৈঠক হয়েছিল এবং আওয়ামী লীগের অন্যতম নেতা ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানেরও যাতায়াত ছিল। ওসমান পরিবারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের তৈরি ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় ভবনটির সামনে জনতার উল্লাসের মধ্য দিয়ে।

ভাঙচুর চালিয়ে লুট করা হয় কলেজ রোড এলাকার শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন ও ভাতিজা আজমেরী ওসমানের ব্যক্তিগত কার্যালয়। এই দু’টি কার্যালয় থেকে শহরে ত্রাস সৃষ্টি করে বেড়াতেন এই দুই ওসমানপুত্র।

এমনকি শহরের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ যেটি ছিল শামীম ওসমান ও তার ছেলের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীদের একচ্ছত্র নিয়ন্ত্রণে, সেই কলেজের ছাত্রছাত্রী সংসদে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। কলেজে সাঁটানো শামীম ওসমান ও তার পরিবারের লোকজনের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পদদলিত করে আগুনে পুড়িয়ে দেন বিক্ষুব্দরা।

নগরীর চাষাঢ়ায় নাসিম ওসমান (শামীম ওসমানের প্রয়াত বড়ভাই) প্লাজা নামে একটি নির্মাণাধীন ভবনে থাকা একটি রেস্তোরাঁও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। 

লুটপাট চলে নারায়ণগঞ্জ ক্লাবেও। ক্লাবের নির্মাণাধীন ভবনে থাকা নির্মাণসামগ্রীও লুট হয়। বিত্তশালীদের এই ক্লাবটির নিয়ন্ত্রণ ছিল ওসমান পরিবারের সদস্যদের কাছে। আন্দোলন চলাকালীন ১৯ জুলাই আন্দোলনকারীদের উপর হামলার সময়ও এ ক্লাবটি ব্যবহার করেছিল শামীম ওসমান ও সন্ত্রাসী বাহিনী।

ওসমান পরিবারের ঘনিষ্ঠ বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রশিদের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

ওসমান পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা, সন্ত্রাসী বাহিনীর হোতা অনেকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চলে পরের কয়েকদিনও।

স্থানীয়রা বলেন, ওসমান পরিবারের সদস্য কয়েক দশক নারায়ণগঞ্জ শহরকে জিম্মি করে রেখেছিল। গুম, খুন, সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নারায়ণগঞ্জকে দিয়েছিল ‘সন্ত্রাসের জনপদ’র পরিচিতি। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেড় দশক আগে এই পরিবারের সদস্য এবং চারবারের সংসদ সদস্য শামীম ওসমান ‘গডফাদার’ তকমা পান।

ওসমান পরিবারের সদস্য ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী, তরুণ আশিকুল ইসলাম, নাট্যকর্মী মাহবুবুর রহমান চঞ্চল, ব্যবসায়ী ভুলুসহ অসংখ্য হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ত্বকী হত্যা মামলায় র‌্যাবের এক খসড়া চার্জশিটে জানা যায়, শামীম ওসমানের সঙ্গে বিরোধের জেরে এ শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক আন্দোলনের অন্যতম নেতা রফিউর রাব্বির কিশোর ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। পরে লাশ গুমের জন্য ফেলা হয় শীতলক্ষ্যা নদীতে। এই পুরো কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। এই হত্যাকাণ্ডে তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ও ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগ নেতা শাহ নিজামেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

যদিও তাদের কেউই এখন আর দেশে নেই। আওয়ামী লীগ সরকার পতনের পরে ওসমান পরিবারের লোকজন অনেকে বিদেশে পালিয়েছেন এবং বাকিরা দেশেই আত্মগোপনে আছেন। তবে, কেউ কেউ আবার রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন রাজনৈতিক দলে ভেড়ার চেষ্টাও রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জে দশকের পর দশক রাজত্ব করা ওসমান পরিবারের ‘সাম্রাজ্য’ অবশেষে ২০২৪ সালের ৫ আগস্টের গণজাগরণে ভেঙে পড়ে। জনতার এই বিস্ফোরণ তাদের রাজনৈতিক অস্তিত্বকেও নিশ্চিহ্ন করে দেয়। গডফাদারতন্ত্রের বিরুদ্ধে জনরোষ যে কতটা ভয়ংকর হতে পারে, নারায়ণগঞ্জ তার জীবন্ত উদাহরণ।

শহরজুড়ে ওসমান পরিবারের প্রতীকী ও বাস্তব সবকিছু ভেঙে পড়ার মাধ্যমে এই বার্তা স্পষ্ট হয়Ñ জনগণের ঘৃণা এবং প্রতিরোধের মুখে গুম-খুন আর দখলের রাজনীতির দিন শেষ। যে শহরকে তাঁরা একসময় জিম্মি করে রেখেছিলেন, সেই শহরের মানুষই তাঁদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, ওসমান পরিবারের নারায়ণগঞ্জে পুনরুত্থানের আর কোনো সামাজিক ভিত্তি বা জনআস্থা অবশিষ্ট নেই। গণজাগরণের যে শক্তি এই দানবীয় শাসন ভেঙে দিয়েছে, তা এক নতুন ইতিহাসের সূচনা করেছে। এখনকার নারায়ণগঞ্জ আর কখনোই ‘সন্ত্রাসের জনপদ’ নয়Ñ এটি হয়ে উঠেছে প্রতিরোধ ও গণতন্ত্রের প্রতীক।

সারাদেশ

‘ফরহাদকে জামাই হিসেবে পেয়ে গর্বিত, আমাদের মেয়েও কম নয়’ : পৌর জামায়াতের আমির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা-এর বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর কাঁটাবন জামে মসজিদে জোহরের নামাজের পর পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরহাদের মামাতো ভাই লুৎফুর রহমান জানান, উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি […]

নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা-এর বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর কাঁটাবন জামে মসজিদে জোহরের নামাজের পর পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরহাদের মামাতো ভাই লুৎফুর রহমান জানান, উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্ত ও সংক্ষিপ্ত পরিসরে আকদ সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালীসহ উভয় পরিবারের স্বজনরা।

এসএম ফরহাদ চট্টগ্রামের সন্তান। তার বাবা মাওলানা ফোরকান চট্টগ্রামের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ মাদ্রাসার প্রিন্সিপাল। ফরহাদ পরিবারের বড় ছেলে এবং ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

অপরদিকে কনে জান্নাতুল ফেরদৌস সানজিদা ফেনীর সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম সমাজ বড়বাড়ির সন্তান। তিনি স্থানীয় জামায়াত নেতা ও ব্যবসায়ী এমদাদুল্লাহ কাজলের বড় মেয়ে। সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং চাকসুর নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।

সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ বলেন, “ফরহাদকে জামাই হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমাদের মেয়েও কোনো অংশে কম নয়। চাকসু নির্বাচনে ছয় হাজার ভোট পেয়ে সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছে।”

উল্লেখ্য, জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সারাদেশ

ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ‘শাহীন চেয়ারম্যান’

জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে। তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী, অর্থ ও অস্ত্র—দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা […]

ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ‘শাহীন চেয়ারম্যান’

ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ‘শাহীন চেয়ারম্যান’

নিউজ ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭

জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে। তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী, অর্থ ও অস্ত্র—দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল।

তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এই হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যান একা ছিলেন না। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

গোয়েন্দাদের দাবি, হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই অভ্যুত্থানে শরিফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের ৫ আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে ‘বড় ঝুঁকি’ হিসেবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়।

শাহীন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিতিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে তিনি ব্যাপক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহীন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। প্রথম দিকে তিনি আত্মগোপনে থাকলেও গত কয়েক মাসে আবার সক্রিয় হয়ে ওঠেন। তদন্তে জানা গেছে, তিনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা ‘স্লিপার সেল’-এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদেবার্তার সূত্র ধরে শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্যও মিলেছে। ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে।

সূত্র আরও জানায়, এই মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও এসেছে। তাদের ভূমিকা যাচাইয়ে গ্রেপ্তার হওয়া আসামিদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের দুজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ‘সব দিক বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ সংশ্লিষ্ট পরিকল্পনাকারীদের পরিচয় স্পষ্ট হবে।’

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।