সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “জুলাই জাগরণ র্যালি”।
সকাল ১১টায় কাজির পয়েন্ট থেকে র্যালি শুরু হয়ে বক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে সুনামগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
‘জুলাই জাগরণ, নব উজ্জীবনে বিনির্মাণ’—এই মূল স্লোগানে আয়োজিত র্যালি শেষে ট্রাফিক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, সাবেক জেলা প্রকাশনা সম্পাদক আব্দুস সাত্তার মো. মামুন, এইচ আর ডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির।
সুনামগঞ্জ পৌর ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমদ, দিরাই উপজেলা শিবিরের সভাপতি নুরুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, “জুলাই জাগরণ কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছাত্রসমাজের সামনে নতুন চেতনায় গড়ে ওঠার ডাক।” তারা শিক্ষার্থীদের আদর্শিকভাবে গড়ে ওঠার এবং জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।