মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

লোভ নয় সহায় হয়ে হারানো টাকা মাইকিং করে ফিরিয়ে দেন উজ্জ্বল

মেহেদী হাসান ,বাঞ্ছারামপুর প্রতিনিধি সন্ধ্যার পর রাস্তায় হাঁটছিলেন উজ্জ্বল, সামনে এক পলিথিন পেয়ে তা পা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। কিন্তু সরাতেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে পলিথিনে থাকা অনেক গুলো হাজার টাকার নোট! আশপাশে কেউ নেই, নিয়ে নিলেও পারতেন! তবে তা না করে সবাইকে জানিয়ে পাশের এক দোকানে টাকাগুলো গচ্ছিত রাখেন। পরে মাইকিং করে মালিককে খুঁজে ফেরত দেন তিনি।  […]

প্রতিনিধি ডেস্ক

০২ আগস্ট ২০২৫, ০০:৪৯

মেহেদী হাসান ,বাঞ্ছারামপুর প্রতিনিধি

সন্ধ্যার পর রাস্তায় হাঁটছিলেন উজ্জ্বল, সামনে এক পলিথিন পেয়ে তা পা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। কিন্তু সরাতেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে পলিথিনে থাকা অনেক গুলো হাজার টাকার নোট! আশপাশে কেউ নেই, নিয়ে নিলেও পারতেন! তবে তা না করে সবাইকে জানিয়ে পাশের এক দোকানে টাকাগুলো গচ্ছিত রাখেন। পরে মাইকিং করে মালিককে খুঁজে ফেরত দেন তিনি। 

শুধু এই টাকাই নয়, গেল কয়েকদিনের ভেতর আরো দুইবার মানুষের হারানো টাকা পান অটোরিকশা চালক উজ্জ্বল। প্রতিবারই মালিককে খুঁজে ফেরত দিয়েছেন টাকা। তার এই সততা ও নিঃস্বার্থ কাজের প্রশংসা এখন সবার মুখে মুখে।

গত ২৯ জুলাই সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ভেলানগর গ্রামে বাজার থেকে ফেরার পথে একটি টাকার ব্যাগ পান উজ্জ্বল। পরে মালিককে হন্য হয়ে খুঁজতে থাকেন তিনি। না পেয়ে টাকাগুলো এক দোকানে গচ্ছিত রেখে আশপাশের এলাকায় নিজ খরচে করেন মাইকিং। পরে মালিকের খোঁজ মিললে শুক্রবার (১ আগস্ট) গ্রামবাসীর মাধ্যমে সেই টাকা ফিরিয়ে দেন তিনি। 

হারানো টাকা ফিরে পেয়ে আনন্দে অনেকটা আত্মহারা পাশের গ্রামের বিফলা মেম্বার। তিনি বলেন, ‘এই টাকার আশা আমি ছেড়েই দিয়েছিলাম। এভাবে যে কেউ এতোগুলো টাকা পেয়ে ফিরিয়ে দিবে তা কল্পনারও বাইরে। ব্যাগে ৫০ হাজারেরও বেশি টাকা ছিল। কাউসারের এমন সততার প্রশংসা করার ভাষা আমার নেই। তবে আমি তাকে আজীবন ছেলের মতো দেখবো।’

স্থানীয় বাসিন্দা আনোয়ার সাদ্দাত বলেন, টাকাগুলো পেয়েই উজ্জ্বল আমাদেরকে জানায়। পরে প্রকৃত মালিককে খুঁজে পেয়ে টাকা ফেরত দেয়া হয়। এমন নির্লোভ ছেলে আমাদের সমাজে অনেক বিরল। তার এমন সততা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই টাকা ফেরত দেয়ার ঠিক পনেরো দিন আগে উজ্জ্বল অটোরিকশায় একটি ব্যাগে দেড়লাখ টাকা ও স্বর্ণালংকার ফেলে যান এক যাত্রী। সেই টাকাও যাত্রীকে খুঁজে ফেরত দেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশসংসায় ভাসেন উজ্জ্বল। 

এরও আগে একব্যক্তির হারানো মোবাইল ও কিছু ফেরত দিয়েছেন এই অটোরিকশা চালক। 

স্থানীয় শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের সমাজে এখন নৈতিকতার অভাব এখন সবচেয়ে বেশি। কার টাকা কে মেরে খাবে সেই চিন্তা। কিন্তু উজ্জ্বল ব্যতিক্রম। পরপর কয়েকবার অনেকগুলো টাকা পেয়ে সে ফিরিয়ে দিয়েছে। এতো টাকার লোভ তার মতো ছেলে এই বয়সে সামলানোর কথা না। অন্য আরেকজনের সম্পদ হয়তো উজ্জ্বলের হাতেই নিরাপদ, তাই বার বার তার হাতেই টাকাগুলো পড়ে। কাউসার আমাদের সমাজের আদর্শ, তার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে সবার।’

টাকা পাওয়া আর ফেরত দেয়া বিষয়ে জানতে চাইলে উজ্জ্বল মুচকি হেসে বলেন, ‘আরেকজনের টেহা (টাকা) আমার কাছে রাখমু কেন? এই টেহা হয়তো কারোর জীবন-মরনের প্রশ্ন হইতে পারে, যা না পাইলে সেই পরিবারটা ধ্বংস হইতে পারতো! যা আমার না, তা আমার বইলা ভোগ করাডা মনের অশান্তি বাড়াইবো, তাই যারডা তারেই দিয়া দেই।’

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।