আমজাদ শিবলু, নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই ২০২৫) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেবারহাট বাজারের
“দরজা গ্যালারি” নামক দোকানের সামনে থেকে কাবিলপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোতালেব (৪০) ও তার সহযোগী সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাইফুদ্দিন রাকিব (২৫) কে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়,
কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ফেনী হয়ে সেবারহাটে নিয়ে আসে পলাতক আসামি বুলেট ফারুক ওরফে মুন্না। গ্রেফতারকৃত মোতালেব ও রাকিব ইয়াবাগুলো হস্তান্তরের সময় পুলিশের জালে ধরা পড়ে। অভিযানকালে স্থানীয় জনতাও পুলিশকে সহায়তা করেন।
তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবার পাশাপাশি মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ ১৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্বীকার করেছে।