রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সুবর্ণচরে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি); সম্প্রতি নোয়াখালীর সুবর্ণচরে এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠে হেলাল উদ্দিন নামক একজন সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। সে ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসাকে কেন্দ্র করে উভয়পক্ষ থেকে পরস্পরকে দায়ী করে পাল্টাপাল্টি মামলাও করা হয়েছে।   এ ঘটনায় কয়েক টি মিডিয়ায় সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান খোকনকে জড়িয়ে চাঁদাবাজির আখ্যা দিয়ে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ […]

প্রতিনিধি ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ১৮:৫৫

মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি);

সম্প্রতি নোয়াখালীর সুবর্ণচরে এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠে হেলাল উদ্দিন নামক একজন সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। সে ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসাকে কেন্দ্র করে উভয়পক্ষ থেকে পরস্পরকে দায়ী করে পাল্টাপাল্টি মামলাও করা হয়েছে।  

এ ঘটনায় কয়েক টি মিডিয়ায় সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান খোকনকে জড়িয়ে চাঁদাবাজির আখ্যা দিয়ে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু এই ঘটনা মীমাংসাসহ চাঁদাবাজি সংক্রান্ত কোনো বিষয়ে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন আব্দুর রহমান খোকন। 

বুধবার, (২৩ জুলাই) দুপুর ১২ টার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট বাজারের তালতলী মোড়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। 

পাশাপাশি তার সাথে একাত্মতা প্রকাশ করে কতিপয় গণমাধ্যম গুলোর বিরুদ্ধে মানববন্ধন  করেন এলাকাবাসী ও সচেতন মহল।  

সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন, “মাদ্রাসা শিশু ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগ উঠে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে । সে ঘটনায় এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সালিশ বিচার করেছে ঠিকই, কিন্তু ঘটনার কোনো কিছুর সাথে আমি জড়িত ছিলাম না।

এলাকার লোকজন থেকে শুনেছি গত দুইদিন আগে হেলাল উদ্দিন চাঁদা না দেয়ায় তাকে ফাঁসানোর জন্য এমন ঘটনা সাজানো হয়েছে।

এ মর্মে সংবাদ সম্মেলনও করা হয়, যেখানে হেলাল সাহেব আমার নাম বলেননি বরং হেলাল কোর্টে একটি মামলা করেন সে মামলায় আমাকে ৬ নং সাক্ষী করা হয়েছে।

কিন্তু দুঃখের বিষয় সংবাদ সম্মেলনের সংবাদে আমাকে এবং আমার দল বিএনপিকে ঘিরে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তকর। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই।” 

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল। তিনি বলেন, ‘আব্দুর রহমান খোকন আমাদের দলের একজন সক্রিয় কর্মী হিসেবে কোন ধরনের চাঁদাবাজি কার্যক্রমের সাথে সম্পৃক্ত নয়।

একটা কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর সংবাদ ছড়াচ্ছে। আমরা এই অসত্য সংবাদের তীব্র নিন্দা জানাই।” 

এদিকে আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যক্তির দায় দল নেবেনা এবং কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় সে নিজেই নিবে।

কিন্তু বিএনপির নাম দিয়ে নিরাপরাধ ব্যক্তিদের নিয়ে সংবাদ প্রকাশ কোন ভাবেই কাম্য নয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈকত সরকারি কলেজের সভাপতি সফিকুল ইসলাম পলাশ, যুগ্ম আহবায়ক আব্দুল্যাহ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাইন উদ্দিন হ প্রমুখ।

স্থানীয় দের দাবি তদন্ত পূর্বক দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।