মনিরুল ইসলাম ডাবলু, নাটের প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় নাটোর – বগুড়া মহাসড়কের নিংগইন বালু পয়েন্ট রাস্তার পাশে বেল্লাল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের লা শ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। নিহত বেল্লাল উপজেলার সুকাশ ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামের মৃত শুকর আলীর পুত্র।
মঙ্গলবার(২২ জুলাই) বিকেলে পুলিশ লা শ উদ্ধার করে।
স্থানীয়রা লোকেরা রাস্তার ধারে ঝোপের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সিংড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের নাক ও মুখে রক্তের চিহ্ন আছে। মরদেহের পাশেই একটি লাঠি ও একটি ঝোলা ব্যাগ পড়ে ছিল।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।