সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলী শুল্কস্টেশন পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর, সেকেন্ড সেক্রেটারী মানুষ কুমার মোস্তফি।
রবিবার দুপুরে বড়ছড়া আমদানিকারক গ্রুপ সমিতির পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খসরুল আলম, সাধারণ সম্পাদক
ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সবুজ আলম, চারাগাঁও আমদানীকারক গ্রুপ সমিতির সভাপতি ও মেসার্স মোবারক এন্টারপ্রাইজের স্বত্বাধীকারি আব্দুছ ছামাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুর আহমদ নুরু৷
সমিতির সভাপতি মো. খসরুল আলম বলেন, ব্যক্তিগত সফরে এসেছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সহ অন্যান্যরা। পরে সমিতির কার্যালয় পরিদর্শন করে গেছেন তারা।
ভিসা জটিলতা এবং এসব শুল্কস্টেশন দিয়ে যাতে আমরা সহজে কয়লা, চুনাপাথর আমদানি করতে পারি এসব দাবি জানানো হয়েছে তাদের কাছে।