সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে তাহিরপুরে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুবাহী একটি স্টিলবডি নৌকা সহ দুই বালুখেকোকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল কাদের (৪০), একই ইউনিয়নের সোহালা গ্রামের আলা উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (২৯)।
জানা যায় রোববার (১৩জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে একটি ষ্টীল বডি নৌকা, ৪০০ ঘনফুট বালু সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
মামলা নং (১৩)। স্টিল বডি নৌকা সহ বালু জব্দ করা হয়েছে এবং রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।