নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে মালবাহী ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসষ্ঠন্ডের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলকাছ (৫৫)। তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন। নিহতের বাড়ি নারায়নপুর ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী দোকানের মালামাল কেনার জন্য ব্যাটারিচালিত একটি ভ্যানে করে বারৈচা বাজার থেকে মালামাল নিয়ে দড়িকান্দি বাসষ্ঠন্ড পৌঁছালে পিছন থেকে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভৈরব হাইওয়ে থানার এস.আই মোঃ রোকনুজ্জামান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।