সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোর সন্দেহে বাবুল হোসেন (৩২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মালেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা বাড়ি ভাংচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।
নিহত বাবলু (৩২) উপজেলার চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে। নিহত বাবলুর ৭ ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে স্বর্ণের জিনিস চুরি করেছে এমন অভিযোগে দু’জনকে শুক্রবার (১১ জুলাই) বাড়িতে আটকে রেখে মারধর করে বাড়ির মালিক রাব্বি। আজ দুপুরে ভাত খাওয়াইয়ে আবার বিকেলে মারধর করা অবস্থায় বাবুল হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- লিনা পারভীন (৪২) ও জিয়া (২০)। তারা উপজেলা মালেপাড়া এলাকার বাসিন্দা।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাব্বী পালিয়ে গেছে, তবে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।