মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি
আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই)। পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জনের মধ্য ৬৩২ জন সদস্যের ভোট দেন। রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সর্বোচ্চ ৩২৯ টি ভোট পান জসিম উদ্দিন ফরাজী আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল আহসান কামাল মুন্সী পান ২৭৭ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদেও সর্বোচ্চ ৩৫৭ ভোট পান মিজানুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ছাএনেতা ওহিদুজ্জামান মিল্টন পান ২০১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৩৮৫ ও ৩০০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন হারুন অর রশিদ ও মোঃ মন্টু মিয়া।
এর আগে সকালে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে কাউন্সিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রানা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু,উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শামীম মিয়া মৃধা, জেলা বিএনপির সদস্য গাজী অহিদুজ্জামান লাভলু,
মহানগর জাতীয়তাবাদী যুবদলের নেতা কে এম জোবায়ের আহমেদ এজাজ,মৎস্যজীবি দলের কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম মধু,বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, সৌদি প্রবাসী বিএনপি নেতা মনিরুল ইসলাম ফকির,কাতার প্রবাসী ও সাবেক জাতীয়তাবাদী যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান সহ উপজেলা বিএনপি, উপজেলা ছাএদল, যুবদল,কৃষক দলের নেতৃবৃন্দ।