মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যার টাকা সে খাবে এখানে বিএনপি আওয়ামীলীগ এর কেউ খেতে পারবে না ।
কোন চাঁদাবাজি চলবে না। শ্রমিকের ঘাম ঝড়ানো টাকা। এই টাকা কোন রাজনীতি দলের কেউ খেতে পারবে না। আমি চাই এই রকম সমিতি আপনারা করেন যেখানে আপনাদের ফান্ড হবে।
তিনি আজ (৫ জুলাই) শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,
যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, নাটোর সদর উপজেলার রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি তাইজুল ইসলাম, সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।