ফয়সাল আহমাদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট পড়ানোর সময় সপ্তম শ্রেণীর এ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ ।
ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের তালিমুল কুরআন আন্তর্জাতিক বালিকা বিদ্যালয়ে। ভিকটিম পার্শ্ববর্তী আয়েশা প্রি ক্যাডেট এন্ড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী । এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে বুধবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
গ্রেফতার শিক্ষক আরিফ মিয়া(২৪) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. কামালের ছেলে। একই সাথে তিনি ওই গ্রামের আয়েশা প্রিক্যাডেট এন্ড স্কুলের শিক্ষক এবং তালিমুল কুরআন আন্তর্জাতিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
জানা যায়, স্কুলের শিক্ষক হিসেবে আরিফের নিকট প্রাইভেট পড়তো আয়েশা প্রি ক্যাডেট এন্ড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত ২৮জুন বেলা ১১টার দিকে আরিফ প্রাইভেট পড়ানোর কথা বলে ভিকটিমকে তার মাদরাসার একটি কক্ষে নিয়ে যান।
একা পেয়ে সেখানে তাকে জোড় পূর্বক ধর্ষণ করেন। ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানালে ভিকটিমের দাদা বাদী হয়ে বুধবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গতকাল রাতে ভিকটিমের দাদা থানায় একটি অভিযোগ করেন। পরে এ ঘটনায় রাতেই মামলা রুজু হয়। অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।