বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ পটুয়াখালীর গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৫।
১ জুলাই, মঙ্গলবার সকাল ৯ টায় কালিকাপুর নূরিয়া কামিল মাদরাসার মাঠে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মোঃ জসিম উদ্দীন, গলাচিপা এন. জেড. আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মো. আবদুল হাই, কালারাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মো. মিজানুর রহমান, কোটখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজির আহম্মেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান আসলামী, ছাত্র হিযবুল্লাহ গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি মাও. মুহা. আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক,মাও. মুহা. মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক
মুহাম্মাদ তাহাসিন আহম্মেদ, গলাচিপা পৌরসভা শাখার সভাপতি মাওঃ মুহা. হা. মো. মাসুম বিল্লাহ, ও সাধারণ সম্পাদক, মাও. মুহা. শাহিন মাহমুদ সহ গলাচিপা উপজেলা শাখার জমিয়তে হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ’র অন্যান্য নেতৃবৃন্দ।