নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজির ইসলাম(৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একদিন পর ওই ব্যাক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১০ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীগ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজির ইসলাম একই ইউনিয়নের গরিলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ও পেশায় কৃষক ছিলেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও স্থানীয়রা জানান,গতকাল শুক্রবার দুপুরে বাড়ীর পাশের রানীগ্রাম পুকুরপাড়ে ঘাস কাটতে যায় নজির ইসলাম। এ সময় অসাবধানতায় পুকুরে দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়।
এদিকে দীর্ঘ সময় পরেও নাজির বাড়ীতে ফিরে না আসলে পরিবারের লোকজন সহ এলাকাবাসী খোঁজাখুজি শুরু করেন। অনেক খুজেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
শনিবার সকালে পুকুরের পানিতে নাজির ইসলামের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ণ দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারনা বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।