রবিউল ইসলাম, বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, ইনশাআল্লাহ, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধানের শীষের পক্ষে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হবে।”
তিনি বলেন, “বিএনপি জনগণের দল। সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বর্তমানে সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও সংগঠিত করা হচ্ছে। শান্তিপ্রিয়, সচেতন জনগণই এই দলের প্রকৃত মালিক।
” তিনি বলেন, “বিএনপি যেটা বলে, সেটা বাস্তবে করে দেখায়। আমাদের নেতা তারেক রহমানের প্রণীত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্র, ইনসাফ ও ন্যায়ের পথে এগিয়ে যাবে।
তথাকথিত ধর্মীয় রাজনৈতিক দলের সমালোচনায় তিনি বলেন, “আমরা রাজনীতির নামে ব্যাংক-বীমা খুলে আত্মীয়স্বজনের চাকরি ভাগিয়ে নেইনি। ওরা মানুষের নয়, ক্ষমতা ও লুটপাটের রাজনীতি করে।” ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে না এ দেশে।
২৭ জুন, শুক্রবার সকাল ১১ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। তিনি বলেন, “একটি বিশেষ দল ধর্মের অপব্যবহার করে মানুষকে ধোকা দেয়। তারা বলে বেহেশতের টিকিট দেবে।
কিন্তু দেশের মানুষ এখন সচেতন। তারা জানে, এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে দরকার একটি সুশাসনের সরকার—আর তা গঠন করতে পারবে একমাত্র বিএনপি।”
তিনি আরও বলেন, “উপজেলার প্রতিটি গ্রামে বিএনপির অন্তত ৪০ জন সক্রিয় সদস্য থাকবে—এই লক্ষ্যেই সংগঠনের প্রতিটি স্তরে সদস্য সংগ্রহ চলছে। বগুড়ার কোন আসনে কে প্রার্থী হবেন, তা নির্ধারণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের সিদ্ধান্তেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন,
সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।