শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রেল স্টেশনে ওয়াসফিটে ঘাস এবং আগাছার উপরে পুনরায় চলছে ঢালাই কাজ,

জরাজীর্ণ অবস্থায় দীর্ঘদিনের পড়ে থাকা মরিচা যুক্ত রড ও আগাছার উপর দিয়ে চিলাহাটি রেলস্টেশনের নবনির্মিত ওয়াশ ফিটের ঢালাইয়ের কাজ চলছে। প্রায় সাত মাস পূর্বে ঢালাই দেওয়ার জন্য রড বিছানো শেষ হলেও ঠিকাদারের লোকজন সাত মাস থেকে বেতন না পাওয়ায় কাজ বন্ধ রাখায় ঘাস জঙ্গল জন্মে আগাছা যুক্ত সহ রড গুলি ছিন্নভিন্ন হয়ে মরিচা অবস্থায় পড়ে […]

প্রতিনিধি ডেস্ক

২৫ জুন ২০২৫, ২১:১৫

জরাজীর্ণ অবস্থায় দীর্ঘদিনের পড়ে থাকা মরিচা যুক্ত রড ও আগাছার উপর দিয়ে চিলাহাটি রেলস্টেশনের নবনির্মিত ওয়াশ ফিটের ঢালাইয়ের কাজ চলছে।

প্রায় সাত মাস পূর্বে ঢালাই দেওয়ার জন্য রড বিছানো শেষ হলেও ঠিকাদারের লোকজন সাত মাস থেকে বেতন না পাওয়ায় কাজ বন্ধ রাখায় ঘাস জঙ্গল জন্মে আগাছা যুক্ত সহ রড গুলি ছিন্নভিন্ন হয়ে মরিচা অবস্থায় পড়ে আছে।

ওই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে সোহেল নামে এক ব্যক্তিকে দিয়ে অভিনব কায়দায় নির্মাণ কাজ শেষ করা হচ্ছে ।

গোপন সূত্রে জানা গেছে, প্রকল্প পরিচালক আব্দুর রহিম নিজেই ঠিকাদার সেজে তার বিশ্বস্ত ব্যক্তি সোহেলকে দিয়ে ওয়াস ফিডের পড়ে থাকা অসমাপ্ত কাজ ঈদুল আযহার ছুটি চলাকালীন সময় ধামাচাপা দিয়ে তড়িঘড়ি নির্মাণ কাজ শেষ করে।

তবে প্রকল্প পরিচালক আব্দুর রহিম অস্বীকার করে বলেন, চিলাহাটি রেলওয়ে কাজের জন্য ম্যাক্স ও ক্যাশেন নামে দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ করে আসছে।

জানা গেছে, নীলফামারীর চিলাহাটি আধুনিকরন রেলস্টেশনে ৪০০ মিটার দৈর্ঘ্য ওয়াসফিট নির্মাণ কাজের জন্য ২১ কোটি ৯৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যাসেল কোম্পানি জানুয়ারি ২০২৩ সালে নির্মাণ কাজ শুরু করেন।

কাজের সময় প্রথমে ১ বছর পরবর্তীতে বৃদ্ধি করে ২ বছর সময় বৃদ্ধি করা হয়। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে তাদের কাজের বিল রেলওয়ে না দেওয়ায় তারা তাদের কর্মচারীদের বেতন-ভাতা সাত মাস থেকে দিতে পারেনি। 

বেতন ভাতা না পেয়ে কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়ে। নিরুপায় হয়ে কর্মচারীরা বেতন ভাতার দাবিতে কোম্পানির কাছে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রেখেছে। তারই অংশ হিসাবে গত সাত মাস থেকে চিলাহাটি ওয়াসফিটের অসমাপ্ত কাজ পরে থাকে।

অপর একটি সূত্র জানান, সেই অসমাপ্ত কাজ শেষ করতে রেলওয়ের প্রকল্প পরিচালক আব্দুর রহিম তার এক অনুগত সোহেল নামে এক ব্যক্তিকে দিয়ে ঝাড় জঙ্গলের উপর মরিচা যুক্ত জোড়াজিন্ন রড দিয়ে ঢালাইয়ের কাজ শেষ করে।

চিলাহাটি রেলস্টেশনে প্রকল্পের কাজ শুরু থেকে প্রকল্প পরিচালক আব্দুর রহিম স্টেশনের কাজ দেখতে আসলে তার সাথে প্রায় সময় সোহেল নামে ওই ব্যক্তিকে দেখা যেত।

সেই সোহেল এখন ক্যাসেল কোম্পানি অসমাপ্ত কাজ শেষ করছে। সোহেলের পিছনে পর্দার আড়ালে কে আছে তানিয়ে এলাকায় নানান জল্পনা কল্পনা চলছে।

প্রায় সাত মাস থেকে নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যাচেল। নির্মাণ কাজ বন্ধ থাকলেও রেলওয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে। সঠিক তদারকির অভাবে শুরু থেকে ঠিকাদার গা ছেড়ে দিয়ে নামকাওয়াস্তে নির্মাণ কাজ করে আসছে।

ওয়াচ ফিট কাজ শুরুর পর দুই দুইবার চিলাহাটি রেলস্টেশনে জিআইবিআর পরিদর্শন করে গেছেন। তিনি পরিদর্শন কালে স্থানীয়রা নবনির্মিত আইকনিকভবনের ফাটল, ওয়াসফিটের পিলারের ফাটলের ভিডিও চিত্র তুলে ধরার পরও অদ্যবধি কোন প্রতিকার মেলেনি।

অপরদিকে ইতিপূর্ বিভিন্ন পত্রিকায় চিলাহাটি নবনির্মিত আইকনিক ভবনের ফাটল, ফাটল স্থানে টাইলস পরিবর্তন করে ধামাচাপা

ও ওয়াসফিটের পিলারের ফাটল সহ নিম্নমানের কাজের চিত্র তুলে ধরে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি। ফলে একের পর এক নির্মাণ কাজ বেপরোয়া ভাবে চলে আসছে।

ক্যাসেল কোম্পানির প্রকল্প ম্যানেজার সালেমান হোসেন বলেন, কোম্পানি সাত মাস থেকে আমাদের বেতন ভাতা বন্ধ রাখায় আমরা পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে জীবন যাপন কাটাচ্ছি। এজন্য আমরা দীর্ঘ সাত মাস থেকে কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি।

২৫ জুন বুধবার পুনরায় কাজ তদারকি করতে গেলে দেখা যায়- ওয়াসফিটের একটি ঢালাই কাজ আবারও ঘাসের উপরেই দেওয়া হচ্ছে।

এবং অত্যন্ত নিম্নমানের কাজ চলতেছিল।এ ব্যাপারে কাজের সাথে জড়িত কর্মচারীর সাথে কথা বললে তিনি জানান পলিথিন আনতে বলছি না আনার কারণে এই এভাবে ঢালাই কাজ করছি।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক আব্দুর রহিম বলেন, অসমাপ্ত কাজ গুলি ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ করছে। দীর্ঘদিন পরে থাকায় আগাছা গুলি পরিষ্কার করে ঢালাইয়ের কাজ চলছে। সেখানে দেখাশোনার জন্য আমার লোক রয়েছে। যদি কোন ভিডিও প্রমাণ থাকে তাহলে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে স্থানীয় সাংবাদিকরা বেশ কয়েকবার ভিডিও প্রমাণসহ নিউজ করার পরও কোন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এভাবেই কি জোড়া তালি দিয়ে ভুলভাল বুঝিয়ে শেষ হবে চিলাহাটি রেলস্টেশনের ওয়াসফিটের এর কাজ?

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।