মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণ বাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২৪ বোতল বিদেশি মদ সহ ৭ কেজি ৬’শ গ্রাম গাজাসহ বিধান মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ২.৩০ মিনিটের দিকে
এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি হতে মাদক কারবারি মৃত মঙ্গল মিয়ার ছেলে বিধান মিয়ার (৬৫) কাছ থেকে বিদেশি মদ যথাক্রমে (ক) ৩৭৫ এমএল এর ১৩ বোতল (খ) ৭৫০ এমএলএর ০২ রকমের ১১ বোতল,
মোট ২৪ বোতল বিদেশী মদ এবং ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করে।এসময় বিধান মিয়ার ছেলে লিটন মিয়া পালিয়ে যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মাদকের ব্যপারে আমরা জিরো টলারেন্সে আছি।মরিচাকান্দিতে আসামী গ্রেফতার করতে আমাদের বহু কষ্ট হয়েছে।
কারন এটি চরাঞ্চল।তবু্ও খবর পেয়ে পুলিশ মাদক সহ এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিধান মিয়া ও তার ছেলে দুজনকেই মাদক মামলায় আসামি করা হয়েছে।