ময়মনসিংহের হালুয়াঘাট প্রতিনিধিঃ
আবারও ময়মনসিংহ ফুলপুর মহাসড়কে বাস-পিকআপ ভ্যান ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ২৫ জনের বেশি গুরুতর আরোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফুলপুরের বাগুন্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেকে হীরা পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছনে থাকা আরও একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচলিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ২জন।
আহত হয় প্রায় ২৫ জনের বেশি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সময় আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ফুলপুর থানার পুলিশ জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিসের টিম দ্রুত উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।