মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী মাইধারচালা সিকদার বাড়ির মৃত আব্দুল গফুরের স্ত্রী হনুফা বেগম (৬৫) নামে বৃদ্ধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী মাইধারচালা গ্রামের শিকদার বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হনুফা বেগমের স্বামী অনেক আগে মারা গেছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে।
বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল বাসায় থেকে ব্যবসা করেন । সেই সুবাদে তার মা বাড়িতে একাই থাকতো । প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পরে। শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ঐ এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি বৃদ্ধ মহিলার বাড়িতে আসে ঘর ভাড়া নেওয়ার জন্য পরে কাউকে না দেখে ডাকাডাকি করলে নিহতের ঝাউ এসে বৃদ্ধ মহিলার ঘরের দরজা খোলা ও মহিলাকে বিছানায় মৃত অবস্থায় পরে থাকতে দেখেন।
পরে তার ছেলে হুমায়ূনকে ফোন করে বিষয়টি জানালে নিহতের পরিবার ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।নিহতের ছেলে হুমায়ূন সিকদার জানান , মার হাতে দুটি স্বর্ণের বালা, গলায় চেইন , কানে দুল ব্যবহার করতেন।ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তার মাকে হত্যা করা হয়।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় ও মাথায় আঘাতের চিন্হ আছে। মরদেহের সাথে বৃদ্ধার ব্যবহৃত কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকান্ড প্রতিয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।