মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি:
ফিলিস্তিন ও ইরানে দখলদার ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা প্রতিবাদে এবং মুসলিমদের পবিত্র ভূমি আল-কুদস্ পুনরুদ্ধারে মুসলিম সেনাবাহিনী প্রেরণের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছেশুক্রবার (২০ জুন) বাদ জুম্মা লালপুর বাজার মসজিদ চত্বর থেকে লালপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি লালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহীনী চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ হযএ সময় সমাবেশ থেকে মুসল্লিরা, ইরান ও ফিলিস্তিনের মুসলমানদের ওপর দখলদার ইহুদি সন্ত্রাসী বাহিনী ইসরাইল কর্তৃক মুসলমানদের ওপর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র ভূমি পবিত্র মসজিদ মসজিদুল আকসা পুনরুদ্ধারে মুসলিম সেনাবাহিনী প্রেরণের দাবি জানান।
তারা আরও বলেন প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনের জনগণ তাদের নিজ জন্ম ভূমিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। ইসরাইল গাজায় পানি, বিদ্যুৎসহ সহ সকল সুবিধা বন্ধ করে একটি মৃত্যুকূপে পরিণত করেছে।
সেখানকার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে।